হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আহত আরোহী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৯, ২০২৩ | ৩:৩৩
Link Copied Successfully!

হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ মো. কাঞ্চন পাটওয়ারী (৬৫) মারা গেছেন।

সোমবার (৬ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আব্দুল হালিম পাটওয়ারীর ছেলে।

বিজ্ঞাপন

এই ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মো. সাইফুর রহমান (৩৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশংকাজনক। তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের বোরখাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ওই গ্রামের আব্দুস সালামের (ছালাম উদ্দিন) ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে শশুরবাড়ি কচুয়া থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বাকিলা উদ্দেশ্যে হাজীগঞ্জ বাজারের দিকে আসছিলেন সাইফুর রহমান। পথে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ বাজারে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মো. কাঞ্চন পাটওয়ারী।

এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঞ্চন পাটওয়ারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে চালক সাইফুর রহমান ও পথচারী কাঞ্চন পাটওয়ারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লায় রেপার করেন।

বিজ্ঞাপন

এদিন (সোমবার) রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কাঞ্চন পাটওয়ারী ও সাইফুর রহমানকে। সেখানে কাঞ্চন পাটওয়ারী শারিরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়। এরপর এ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে কাঞ্চন পাটওয়ারী মারা যান।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন