চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২৯ জেলে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৯, ২০২৩ | ১০:০৯
Link Copied Successfully!

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

এ সময় জেলেদের কাছ থেকে এবং নদীতে পেতে রাখা ২৮ লাখ ৫৬ হাজার ৯শ’ মিটার কারেন্টজাল, পাঁচটি মাছ ধরার নৌকা ও ১৮৮ কেজি জাটকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাটকা রক্ষায় বুধবার সকাল থেকে রাত পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জাটকা ধরার সময় হাতে নাতে ২৯ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের মধ্যে আট জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১৮ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়। এছাড়া তিন জন শিশু জেলেকে সতর্ক করে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত কারেন্টজার আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাছ ধরার ৫ পাঁচ নৌকা মামলার আলামত হিসেবে জব্দ রয়েছে। আর ১৮৮ কেজি জাটকা স্থানীয় গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

মৎস্য আইনে নিয়মিত মামলার আসামীরা হলেন- মো. ফারুক (২৬), মো. কবির (১৯), মো. শামীম (১৯), মো. ইমরান (১৯), মো. মাহবুব (২০), জাবের হোসেন (১৯), আলমগীর প্রধানিয়া (৪০), রাশেদ হোসেন শেখ (২২), রফিকুল ইসলাম বেপারী (৬০), শাহাদাত হোসেন ইমান (২০), সৈয়দ হোসেন শিকদার (৬২), বিল্লাল হোসেন প্রধানিয়া (৩০), দুলাল মৃধা (৩৮), আক্তার হোসেন গাজী (৪৫), আবদুল করিম তপাদার (৪৫), আজির আলী মির (৫০), মহসিন প্রধানিয়া (৪০), আল-আমিন হাওলাদার (২৬)। এদের বাড়ী চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

বিজ্ঞাপন

এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার নুনের টেক এলাকার শুক্কুর আলী (৩৪), আমির হোসেন (৩২), শিপন (২০), সেন্টু (৩২), মাঈন উদ্দিন (১৯), কবির হোসেন (২২), মো. সুমন (২০), শেখ ফরিদ (২৮)।

অপ্রাপ্ত বয়স্ক শিশু জেলেরা হলেন- শরীয়তপুর জেলার সখিপুর থানার আরিফ (১২) মো. নোমান (১৩) ও সাব্বির বেপারী (১৩)।

পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে। মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং উভয় দন্ডের বিধান রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন