চাঁদপুরে নারী দিবসে উইমেন চেম্বারের আয়োজনে আলোচনা সভা ও নারীর উদ্যোক্তা মেলার উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৮, ২০২৩ | ৯:৩০
Link Copied Successfully!

নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার, প্রসার এবং তাদের সফলতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে তিন দিন ব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার বিকেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে চাঁদপুর রোটারী ভবন মিলনায়তনে এ মেলা উদ্বোধন করা হয়।

আয়োজনকে ঘিরে বিকেল সাড়ে ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রোটারী ভবনের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। পরে রোটারী ভবন মিলনায়তনে আন্তর্জাতিকক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক ড. শামীম আরা। প্রধান আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলাপমেন্ট স্ট্যাডিজ বিভাগের সাবেক অধ্যক্ষ ও সভাপতি ড. এম আবু ইউসুফ।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তারের সভাপতিত্বে বিশেষ অথিথির বক্তব্য রাখে, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

বক্তারা বলেন, নারী পুরুষের সমান অংশগ্রহণে একটি সুন্দর সমাজ গড়ে ওঠে। পৃথিবীতে যা কিছু সুন্দর অর্জন, তার পেছনে নারীদের সমান অংশগ্রহণ রয়েছে। আজকের দিনে আমরা নারী পুরুষের বৈষম্য দূর হওয়ার আবেদন জানাচ্ছি। পাশাপাশি নারী নির্যাতন এবং প্রতি সংশোধ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

চাঁদপুর উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট পাপড়ি বর্মণের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বেসিব ব্যাংক চাঁদপুর শাখা ব্যাবস্থাপক মো. আনোয়ারুল কবির, বাবুর হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসাইন, চাঁদপুর হাসান আলী সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা, চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ শাহনাজ বেগম মুক্তা, বিশিষ্ট কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা, প্রাক্তণ শিক্ষিকা রওশন আরা প্রমুখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আপনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রোটারিয়ান রাশেদা আক্তারের সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।

উদ্যোগতা মেলায় সর্বমোট ১৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তিন ব্যাপী এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা