কচুয়ায় সোনালী ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাৎ’এর অভিযোগ

শান্তুু ধর
আপডেটঃ মার্চ ৮, ২০২৩ | ৫:৩৫
Link Copied Successfully!

কচুয়ায় সোনালী ব্যাংকের ক্যাশিয়ার গৌতমের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতৎ করার অভিযোগ পাওয়া গেছে।

কচুয়া উপজেলার কোমরকাশা গ্রামের সৌদি প্রবাসীর পিতা হাসানাত ২২ ফেব্রুয়ারি সোনালী ব্যাংক কচুয়া শাখায় তার সঞ্চয় হিসাব নং-১৫০৮১৩৪১৩৫৬০৯ এ ১ লক্ষ টাকা মেশিন কাউন্টি করে ব্যাংকের সীলযুক্ত রশিদের মাধ্যমে টাকা প্রদান করেন।

৫ মার্চ রবিবার দুপুরে তার একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংকে টাকা নেই বলে ব্যাংক কতৃপক্ষ জানান। এসময় সন্দেহ হলে হাসানাত ক্যাশিয়ার গৌতমকে ২২ ফেব্রুয়ারি তার একাউন্টে ১ লক্ষ টাকা জমা দেয়ার বিষয় বললে সে কোন উত্তর দিতে পারেনি। বিষয়টি ব্যাংকের ম্যানেজার কাজী আবু বকর ছিদ্দিকের দৃষ্টিতে আনলে ম্যানেজার তার একাউন্টে টাকা জমা হয়েছে কিনা দেখবেন বলে কালক্ষেপন করেন। পরক্ষনে ম্যানেজার গ্রাহক আবু হাসানাতকে ভয়ভীতি প্রর্দশন করে হুমকি ধমকি প্রদান করে ব্যাংক থেকে বের করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী আবু হাসানাত ক্যাশিয়ার গৌতমকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

বিজ্ঞাপন

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় দু’জন সাক্ষীর উপস্থিতিতে টাকা জমা দেয়ার সময় ক্যাশিয়ার গৌতম স্কল নাম্বার ও স্বাক্ষর না দিয়ে গ্রাহক আবু হাসানাতের কাছ থেকে টাকা গ্রহন করেন। জমাকৃত ১লক্ষ টাকার ১০০টি নোটের ১টির মধ্যে বঙ্গবন্ধু ছবির উপরে কালি দিয়ে ঢাকা থাকায় ক্যাশিয়ার হাসানাতকে ১ হাজার টাকার নোটটি পালটিয়ে দিতে বললে গ্রাহক হাসানাত বলে আমার কাছে আর কোন টাকা নেই। ওই সময় ব্যাংকে সেবা নিতে আসা অন্য গ্রাহক পারভেজ নিকট থেকে ১হাজার টাকা নোট বদলিয়ে ৫০০ টাকার দু’টি নোট ক্যাশিয়ার গৌতমের কাছে দেয়।

এ ব্যাপারে সোনালী ব্যাংক কচুয়া শাখার ম্যানেজার কাজী আবু বকর ছিদ্দিক সাংবাদিকদের জানান, গ্রাহক হাসানাতের কাছে রক্ষিত রশিদটিতে শুধুমাত্র সোনালী ব্যাংকের ‘নগদ গ্রহন’ সীলযুক্ত রশিদ রয়েছে। তবে ক্যাশিয়ার স্বাক্ষর ও স্কল নাম্বার নেই।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.ইব্রাহিম খলিল জানান, সোনালী ব্যাংকের গ্রাহক আবুল হাসানাতের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা