
জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ আর নেই


জাতীয় পার্টির নেতা ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মুন্সী ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকার সংকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে’সহ বহু গুণগ্রাহী রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মুন্সী চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড মুন্সী বাড়ির মৃত আব্দুর রব মুন্সীর বড় ছেলে।


রাজনৈতিক জীবনে হারুনুর রশিদ মুন্সী জাতীয় পার্টির হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চাঁদপুর জেলা জাতীয় পার্টির বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন ব্যবসায়ী।
তার মৃত্যুতে হাজীগঞ্জ পৌর মেয়র আ. স. ম মাহবুব উল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী খায়রুল আলম পারভেজ’সহ শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক মহল।
মঙ্গলবার রাত ১০ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।








