হাজীগঞ্জে ৭ই মার্চে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ

হোসেন বেপারী
আপডেটঃ মার্চ ৭, ২০২৩ | ২:১০
Link Copied Successfully!

১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অলিখিত এক ভাষণকে স্বকৃীত দেওয়া হয় জাতীয় ভাবে।

এরপর থেকেই প্রতি বছরই উদযাপন করা হয় ঐতিহাসিক ৭ই মার্চ। দিনটি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন ও গীতা পাঠ করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুনীল দেউড়ি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্যালিকনফারেন্সে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ,উপজেলা ভাইস চেয়ারম্যান মির্জা সিউলি পারভিন মিলি, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামাল, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ চৌধুরী।

অনুষ্ঠানে এই সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকু্জ্জামাল শামীম ও হাজীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন’সহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

৭ই মার্চ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে কুইস প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা