চাঁদপুরে গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালালো শ্বশুড়’বাড়ির লোকজন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৫, ২০২৩ | ১০:১৬
Link Copied Successfully!

চাঁদপুর শহরের পুরান বাজারে পূজা রানী দাস (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে বলে খবর পাওয়া গেছে।

৪ মার্চ শনিবার সকালে পুরান বাজার হরিসভা এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

গৃহবধুর মৃত্যুর খবর শুনে হাসপাতালে তার লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। তাই এটি কি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রয়েছে সংশ্চয়।

বিজ্ঞাপন

নিহত গৃহবধূ পূজা রানী দাস পুরান বাজার হরিসভা এলাকার সুমন দাসের স্ত্রী ও চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের চান্দের বাগ গ্রামের গণেশ দাসের কন্যা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ পূজা রানী দাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এদিকে তার পরিবারের লোকজন বলছেন এটি রহস্যজনক মৃত্যু।

নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে তার শ্বশুরবাড়ির লোকজন তাদেরকে মুঠোফোন বলেন, তাদের মেয়ে পূজা রানী অসুস্থ। তার অবস্থা তেমন ভালো না। এই খবর শুনে তারা দ্রুত ২৫০ শয্যা চাঁদপুর জেনারেল হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে হাসপাতালের জরুরি বিভাগের পাশে তাদের মেয়ের মৃত দেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।

বিজ্ঞাপন

এদিকে হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে গৃহবধূ পূজা রানী দাসকে মৃত অবস্থায় স্বামী সুমন ও তার পরিবারের একাধিক লোকজন তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক সবুজ তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এই খবর শুনেই হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়ে যায় স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক সবুজ বলেন, ঘটনাস্থল থেকেই তাকে মৃত অবস্থায় তার স্বজনরা হাসপাতালে নিয়ে এসেছেন। বিষয়টি আমাদের সন্দেহজনক মনে হলে আমরা লাশ হাসপাতালে রেখে চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করি।

বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করলে খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের শ্রুতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এটি গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য আমরা মর্গে পাঠিয়েছি বাকিটা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত করে বলা যাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন