হাজীগঞ্জে প্রণোদনার প্রলোভনে ২৫ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

খালেকুজ্জামান শামীম
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | ৪:০৬
Link Copied Successfully!

করোনার প্রণোদনার প্রলোভন দেখিয়ে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও গ্রামে।

ভুক্তভোগী ওই এলাকার প্রবাসীর স্ত্রী ফাতেমা আক্তার। তার স্বামী প্রবাসী খোরশেদ আলম। রোববার সকালে ফাতেমা আক্তারের বাবার বাড়ি গন্ধব্যপুর দক্ষিন ইউনিয়নের ফয়ালজোশ গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি জানান, তার ব্যক্তিগত নাম্বারে এক ব্যক্তি ফোন করে বলেন, আপনাকে করোনার প্রণোদনা দেয়া হবে। এ পর্যন্ত ১০ কোটি লোককে করোনার প্রণোদনা দেয়া হয়েছে। আরো দুই কোটি লোককে দেয়া হবে। তবে টিকা দেয়া থাকতে হবে। এখানে আপনারা তালিকা রয়েছে। এমন কথা শুনে ফাতেমা ওই চক্রের ফাঁদে পড়ে যায়।

বিজ্ঞাপন

প্রতারক চক্র আরও বলে আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করবে, কোন একটি মোবাইলের দোকানে গিয়ে আপনার নিজের নাম্বারে বিকাশ দোকান থেকে ১৯ হাজার টাকা পাঠাতে বলবে। তারপর আপনার নাম্বারে এক লক্ষ টাকার যোগ হয়ে যাবে এবং আমার নাম্বারে বাকি টাকা পাঠাবে। প্রতারক চক্রের কথামত প্রবাসীর স্ত্রী ফাতেমা হাজীগঞ্জ উপজেলার আহাম্মদপুর বাজারে মনিরের বিকাশের দোকানে যায় এবং তার নাম্বারে ১৯ হাজার টাকা পাঠায়। পরে আরেকটি নাম্বারে বাকি টাকা পাঠাতে বলে সে টাকা সহ প্রবাসের স্ত্রী মোট ২৫ হাজার ৫০০ টাকা নিজের ব্যবহৃত নাম্বারে পাঠায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর নিজের একাউন্ট চেক করে দেখে নাম্বারটি হ্যাক হয়ে গেছে। বিকাশে কোন টাকাই নেই।
ওই নাম্বারে থাকা ২৫ হাজার ৫০০ টাকা পুরোটাই চলে গেছে।

এ ব্যাপারে ফাতেমা হাজীগঞ্জ থানায় অভিযোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

হাজীগঞ্জ থানার ওসি জুবায়ের সৈয়দ জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন