চাঁদপুরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি,র পদযাত্রা অনুষ্ঠিত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ | ৮:০৫
Link Copied Successfully!

“দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার অঙ্গীকার” এ স্লোগান কে ধারণ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চাঁদপুর জেলা শাখার আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রা বের হয়ে ওয়ারলেস মোড়ে গিয়ে পুনরায় সেখানে এসে তা সমাপ্ত করা হয়।

চলমান গণআন্দোলনে অবৈধ সংসদ বাতিল,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে সকল রাজবন্দীর মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই পদযাত্রা বের করেন লিবারেল ডেমোক্রেটিক (পার্টি-এলডিপি) চাঁদপুর জেলা শাখা।

বিজ্ঞাপন

পদযাত্রায় অংশ গ্রহন করেন, লিবারেল ডেমোক্রেটিক (পার্টি-এলডিপি)কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন মানিক, কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গনতান্ত্রিক কৃষকদলের সভাপতি এবিএম সেলিম, শ্রম বিষয়ক সম্পাদক এফ এম এ আল মামুন, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম নিলু, চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন খান, সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, চাঁদপুর সদর থানা কমিটির সভাপতি মোঃ আলমগীর ঢালী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ছৈয়াল, চাঁদপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন তপাদার, মতলব দক্ষিণ উপজেলা কমিটির সভাপতি মোঃ শিপন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাওন, জেলা কমিটির সদস্য শাহ আলম,ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ছাইফুদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময়