হাজীগঞ্জে চোরচক্রের চার সদস্য আটক: কাভার্ডভ্যান জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ | ৬:৪৮
Link Copied Successfully!

কোনো একটি নামীদামী কোম্পানির কাভার্ডভ্যান। দেখলে এমনটিই মনে হবে! কিন্তু না, এটি চোরচক্রের কৌশলে তৈরি করা কাভার্ড ভ্যান। যেই গাড়িটি দিয়ে অজস্র গরু চুরি করেছে চোরচক্র। এমনই চোরচক্রের চার সদস্যকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। পালিয়েছেন আরো সাত জন।

শুক্রবার মধ্যরাতে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের নেতৃত্বে পৌরসভাধীন মকিমাবাদ এলাকা থেকে ধাওয়া করে পূর্ব বাজার ব্রিজের কাছে গাড়িটির গতিরোধ করে পুলিশ। ওই সময় ১১ জনের মধ্যে সাতজন পালিয়ে গেলেও আটক করা হয় চোরচক্রের চার সদস্যকে।

আটককৃত আসামীরা, হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা আহমদ(২৭), শাহরাস্তি উপজেলার মৃত নুরুল আমিনের ছেলে মো. কামাল হোসেন (৫০), কুমিল্লার আব্দুল আউয়ালের ছেলে নজরুল ইসলাম (৪৫) ও একই জেলার মো. লতিফের ছেলে মো. জহির(৩৮)।

বিজ্ঞাপন

ওই সময় জব্দ করা হ’য়েছে কাভার্ড ভ্যানটি। যেটি দিয়ে গরু চুরি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজ করা হতো। জব্দ করা কভার্ড ভ্যানটি দিয়ে কিছু দিন আগেও কচুয়া থেকে চোরচক্রে এই সদস্যরাই পাঁচটি গরু চুরি করেছে বলে শিকার করেন আটককৃত আসামী খাজা আহমদ।

এই বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ পপুলার বিডিনিউজকে জানান, এই কাভার্ড ভ্যান দিয়ে তারা বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করতো। অজ্ঞাত সাতজন দিয়ে মামলা দায়ের করা হয়েছে ও আটককৃতদের শনিবার বিকেলে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন