চাঁদপুরে ইউনাইটেড মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | ৫:৪৭
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের কমলাপুর ইউনাইটেড মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উৎসব মুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান।

স্কুলের উপদেষ্টা সদস্য সৈয়দ আহাম্মদ খান রতনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখের, ইউনাইটেড মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল।

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথির বক্তব্যে মো. সেলিম খান বলেন, বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ এবং যোগ্য নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্র এগিয়ে যাচ্ছে। এই আন্নয়ন অগ্রগতির সাথে শিক্ষা ক্ষেত্রেও অভূতপূর্ব সাফল্য এসেছে। শিক্ষার প্রসারে বর্তমান সরকার ব্যাপক প্রদক্ষেপ গ্রহণ করেছেন।
আমাদের নতুন প্রজন্ম আজ সুশিক্ষায় শিক্ষিত এবং দক্ষ নাগরীক হয়ে গড়ে উঠছে। ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহসী এবং দক্ষ প্রধানমন্ত্রী এবার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

তিনি আরো বলেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নেতৃত্বে চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু চাঁদপুরেই নয়, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে সারা দেশের শিক্ষা ব্যাবস্থার অমূল উন্নয়ন হচ্ছে। সফল শিক্ষামন্ত্রী হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন। এজন্য আমরা ডা. দীপু মনি আপাকে নিয়ে গর্ব করি। চাঁদপুরের উন্নয়নে আমাদের সকলকে এক এবং অভিন্ন থাকতে হবে।

স্কুলের সহকারি শিক্ষক মিঠুন চন্দ্র ত্রিপুরার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আব্দুল খালেক মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউনুছ শেখ, সমাজসেবক মো. সিরাজ শেখ, আলহাজ্ব ডাক্তার মো. আব্দুস ছামাদ শেখ, চাঁদপুর সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, আনোয়ার হোসেন শেখ ও মো. হোসেন খান।

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান, বিদ্যালয়ের পরিচালক আলী হোসেন খান বাবুল, মোহাম্মদ হোসেন খান লিটন।

ক্রীড়া ইভেন্ট পরিচালনা করেন সহকারি শিক্ষক মো. মহসিন আলম, বেলাল হোসাইন, মোহাম্মদ আরিফুল ইসলাম, আবু মুসা, মোরশেদা বেগম, আয়েশা সিদ্দিকা, মাসুম পারভেজ, রোনা আক্তার, ফিরোজা আক্তার, তানিয়া আক্তার ও নাসরিন আক্তার। আলোচনা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন