বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | ২:৪৫
Link Copied Successfully!

হাজীগঞ্জের ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বেলচোঁ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ডিজিটাল প্রযুক্তির শিক্ষক জান্নাতুল বাকীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, বিশিষ্ট সমাজসেবক এমদাদ উল্ল্যাহ তপদার, অভিভাবক সদস্য অহিদ উল্ল্যাহ মোহন চৌধুরী।

বিজ্ঞাপন

বক্তৃতা শেষে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার ৫২ টি ইভেন্টে বিজয়ী ১৫৬ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে ওই সময় বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য শহিদ উল্ল্যাহ আলফু, দুলাল মিয়াজী, নুরুন্নবী, রফিকুল ইসলাম, বিদ্যুৎশাহী সদস্য জয়দেব পাল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী প্রধান মো. জাকির হোসেন পাটওয়ারী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ -হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন