কাঁকৈরতলা জনতা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২৩ | ১২:০০
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাঁকৈরতলা জনতা কলেজে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এরপর কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক মোজাম্মেল হক কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের সিনিয়র শিক্ষকরা।

বিজ্ঞাপন

বক্তব্য শেষে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলেজের আয়োজনে রচনা প্রতিযোগিতার প্রথম হওয়া তামান্না মুনিয়া, দ্বিতীয় হওয়া ইরানা হক মিমপা ও তৃতীয় হওয়া শারমিন আক্তারের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা

পরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়।

ওই সময় কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কবির হোসেন, ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক নুরুল আলম ভূঁইয়া’সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে