
পালিশারা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ


হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের পালিশারা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ইদ্রিস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পালিশারা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল।
বক্তৃতায় তিনি বলেন, শারীরিক ও মানসিক সস্থির জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলায় বাংলাদেশ এখন আরেক ধাপ এগিয়ে। উন্নয়নের একটি রুল মডেল এখন বাংলাদেশ।


ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পালিশারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন চন্দ্র রায়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, আল আমিন, আনিচ্ছুজামান, আব্দুল কাইয়ুম সুমন’সহ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।
অতিথিদের বক্তৃতা শেষে পালিশারা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩১টি ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে মোট ৯৩টি পুরষ্কার তুলে দেন অতিথিরা।
পরে বিভিন্ন গানে নাচ, নাটক, অভিনয়’সহ বিভিন্ন ক্যাটাগরিতে মঞ্চ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।








