চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে দু‘দিন মঞ্চ মাতাবেন দেশ বিদেশের শিল্পীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৩ | ৬:৩১
Link Copied Successfully!
চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে দু’দিনই থাকছেন দেশ বিদেশের একাধিক সেরা শিল্পী ও ব্যান্ডদল।
আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি চাঁদপুর সরকারি কলেজমাঠে জমকালো আয়োজনে দেশের সেরা লাইট ও সাউন্ড নিয়ে প্রথমদিন ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মঞ্চ মাতাবেন দেশের সেরা কাওয়ালি শিল্পী সমির কাওয়াল, দেশ বিদেশের মঞ্চ মাতানো কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিন ও আধুনিক কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি এবং দেশের সেরা মিউজিক দল ইমন চৌধুরী।

২৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একই মঞ্চ কাপাবেন ভারতবর্ষের সেরা বাংলার গায়ক নচিকেতা, দেশের অন্যতম সেরা ব্যান্ডদল শিরোনামহীনসহ আরও অনেকে।
এটি নিশ্চিত করেন ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের সাংস্কৃতিক উপ কমিটির সদস্য সচিব আলম পলাশ। তবে এ অনুষ্ঠানে অন্যতম দেশের সেরা গায়ক কুমার বিশ্বজিত আশার জন্য একটি চুক্তিপত্র করলেও কানাডায় সড়ক দূর্ঘটনায় তার ছেলে নিবিড় কুমার মারাত্বক আহত হওয়ায় হয়তো তিনি আসতে পারছেন না। এরপরও এই আয়োজনে আরও আকর্ষণ থাকতে পারে বলে জানান ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব ও পৌর মেয়র মো.জিল্লুর রহমান
জুয়েল।
এদিকে সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক অজয় কুমার ভৌমিক বলেন, এই কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৭৫জন নারী ও পুরুষ শিল্পীর সমন্বয়ে সমবেত জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গান তার সাথে আরও ২৫জন নৃত্য শিল্পী নাচ পরিবেশন করবেন।
৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের উদযাপন কমিটির আহ্বায়ক চাঁদপুর কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস বলেন, দুদিনের অনুষ্ঠান শুধু চাঁদপুর সরকারি কলেজ মাঠেই অনুষ্ঠিত হবে। এতে যারা রেজিস্ট্রেশন করেছেন ও আমন্ত্রিত অতিথি শুধু তারাই তা উপভোগ করতে পারবেন। এ জন্য যথা সময়ে সকলকে পরিচয়পত্র বহন করে অনুষ্ঠানে আসার আহ্বান জানান তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে