চেয়ারম্যান শামীম খানের প্রতি চরম ক্ষোভ জানালেন এলাকাবাসী

চাঁদপুরের বিষ্ণুপুরে মেঘনা নদীতে ড্রেজিং করে বালু উত্তোলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৩ | ৮:৪৮
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম অবৈধ ভাবে মেঘনা নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের করার সময় এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

চেয়ারম্যানের এমন খামখেয়ালী কর্মকান্ডে উত্তেজিত এলাকাবাসী ঝাড়ু এবং লাঠি নিয়ে প্রতিবাদ জানিয়ে নিজেরাই ড্রেজারের পাইপ ভেঙ্গে দিয়েছেন।

জানা যায়, বেশ কয়েকদিন পূর্বে চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর মাছঘাট এলকায় মেঘনা নদীর পাড়ে একটি মিনি ড্রেজার বসান। ওই এলাকার নদীর পাড়ে লালপুর বালুধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাইতুল আমিন জামে মসজিদসহ প্রায় ২/৩ হাজার পরিবার বসবাস। তাই তারা নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ করতে বাঁধা প্রদান করে এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।

বিজ্ঞাপন

এরপরেও গত বুধবার চেয়ারম্যান শামীম খান লোকজন দিয়ে উক্ত ড্রেজারটি চালু করে বালু উত্তোলন শুরু করেন। এতে এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে, নারী-পুরুষ বৃদ্ধ, শিশুসহ সবাই মিলে ঝাঁড়ু এবং লাঠি সোঠা নিয়ে মিনি ড্রেজারের পাইপ ভেঙ্গে দেয়। এলাকাবাসির তোপের মুখে পড়ে একসময় ড্রেজার শ্রমিকরা সেটি বন্ধ করে পালিয়ে যায়।

স্থানীয় এলাকার বাচ্চু দর্জি, মাসুদ মিজি, জোহুড়া বেগম, রোজিনা বেগম, শানু বেগম, রহিমা বেগম, ইমান গাজী,মজিব শেখ, মিজান দর্জি, শাহাজাহান দর্জি সহ একাধিক নারী পুরুষরা জানান, গত কয়েকদিন ধরে বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর মাঝঘাট এলাকার মেঘনা নদীর পাড়ে চেয়ারম্যান শামীম খান বালু উত্তোলন করে ব্যবসা করার জন্য একটি মিনি ড্রেজার বসান। এতে এলাকাবাসি বাঁধা প্রদান করেন। কিন্তু চেয়ারম্যান কারো কোন কথায় কর্ণপাত না করে ওই ড্রেজারটি চালু করে নদী থেকে বালু উত্তোলন শুরু করেন। এতে বিক্ষুব্ধ এলকার নারী-পুরুষ, যুবক বৃদ্ধরা ঝাড়ু এবং লাঠি হাতে প্রতিবাদ জানিয়ে মাঠে নেমে পড়েন। একসময় তারা ওই ড্রেজারের পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেন।

এলাকাবাসীর এমন তোপের মুখে পড়ে ড্রেজার বন্ধ করে পালিয়ে যায় চেয়ারম্যানের লোকজন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ১নং বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ড্রেজারটি আমি বসিয়েছি।আমাদের ইউএনও ম্যাডামেরও কিছু মাটি লাগবে। সে জন্য আমি ড্রেজারটি বসিয়েছি। তবে ম্যাডাম বলেছেন এলাকাবাসী যদি এতে বাঁধা দেন, তাহলে তা না চালানোর জন্য তিনি বারণ করেছেন। এখন যেহেতু এলাকাবাসী এতে বাঁধা প্রদান করছে, তাই আমি এটি বন্ধ করে দেবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়