‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকায় চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৩ | ৬:১৬
Link Copied Successfully!

 রংধনু গ্রুপের প্রিন্ট মিডিয়া ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকায় চাঁদপুর জেলা প্রতিবেদক হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান বাবলু।

১১ ফেব্রুয়ারি প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি স্বাক্ষরিত নিয়োগপত্র পাঠানো হয়।
সাংবাদিক মনিরুজ্জামান বাবলু এসএ টিভি ও ইংরেজি দৈনিক ডেইলি ট্রাইবুনালের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার মধ্য দিয়ে ২০০৫ সাল থেকে সাংবাদিকতা পেশা শুরু করেন।
তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনের বড় ছেলে।
পেশাগত দক্ষতা অর্জনে পিআইবি, টিআইবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক প্রশিক্ষণে অংশ নেন তিনি।
এছাড়াও তিনি দৈনিক আলোকিত চাঁদপুর, সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার যুগ্ন-সম্পাদক ও অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজের এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জেলার সাহিত্য মঞ্চের সহ-সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত রয়েছেন। সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে তিনি পরিচিত। ইতোমধ্যে তার লেখা একুশে বই মেলায় গল্পগ্রন্থ কালু মিয়ার পিএইচডি ও কাব্যগ্রন্থ সুপ্রভাত প্রকাশিত হয়। তাঁর রচনা ও পরিচালনায় হাজীগঞ্জ উপজেলায় একাধিক মঞ্চনাটক জনতার আদালতে ফাঁসির রায়, কিশোরীর লড়াই, তনু স্মরণে ইভটিজিং, যুগবদল মঞ্চায়িত হয় ও শর্টফ্লিম প্রেমারা নাটকটি বেশ আলোচিত হয়।
জানতে চাইলে মনিরুজ্জামান বাবলু বলেন, পেশাগত দায়িত্ব পালনে সহকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাসহ শুভানুধ্যায়ীদের পরামর্শ এবং দোয়া কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে