চাঁদপুরে সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৩ | ৬:০৫
Link Copied Successfully!
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুরে সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধন হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত বই মেলা গাঁদা ফুল দিয়ে তৈরী ফিতাকেটে উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ। সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক বশির আহমেদ।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. সালাহ উদ্দিন, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভুঁইয়াসহ বিভিন্ন পেশা শ্রেণীর ব্যাক্তিবর্গ। উদ্বোধন শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ও আমন্ত্রিত অতিথিরা মেরার স্টলগুলো পরিদর্শন করেন।
চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং চাঁদপুর পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী এই বইমেলা হচ্ছে। স্টল রয়েছে ৩০টি। প্রতিদিন বিকেল থেকে মেলায় কবিতা পাঠ, সাহিত্য আসর এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে স্থানীয় শিল্পীরা ও সাহিত্য সাংগঠনগুলো অংশগ্রহন করবে।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা