চাঁদপুরের রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেনের সভাপতি রিয়াদ, সম্পাদক অমরেশ দত্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৩ | ২:৩৫
Link Copied Successfully!
আন্তর্জাতিক যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনে আগামী ২০২৩-২৪ রোটাবর্ষের জন্য রোটার‍্যাক্ট ইব্রাহিম খলিল রিয়াদ সভাপতি এবং র‍োটার‍্যাক্ট অমরেশ দত্ত জয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৩ ফেব্রুয়ারী সোমবার রাতে ক্লাবের ২৩তম বোর্ড গঠনের উদ্দ্যেশ্যে আয়োজিত বোর্ড সভায় এই কমিটি নির্বাচিত করা হয়।
সভার প্রধান অতিথি রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি রোটাঃ মাকসুদুর রহমান নব-নির্বাচিতদের নাম ঘোষণা দেন। জানা যায়, আগামী জন্য নির্বাচিত সভাপতি রো. ইব্রাহিম খলিল রিয়াদ ২০২২-২৩ এ সংগঠনটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। অপরদিকে সাধারণ সম্পাদক রো. অমরেশ দত্ত জয় সংগঠটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এর আগে চাঁদপুরের বোর্ডসভায় রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন সভাপতি রো. নজরুল ইসলাম নিলয়ের সভাপতিত্বে এবং রো. মোঃ ইসতিয়াক খন্দকাট সৈকতের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রোটার‍্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের সাবেক সভাপতি রো. সামিউল প্রধান, সহ-সভাপতি রো. রাকিব পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক রো. শাহরিয়ার এমরান সিয়াম, কোষাধ্যক্ষ রো. আফসানা পাটোয়ারী, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রো. আরিয়ান শান্ত, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. মিনহাজ আহমেদ, চিপ সার্জেন্ট রো. সাইমুন পাটোয়ারী, সার্জেন্ট রো. ফাতেমা খন্দকার ইতি প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রোটাঃ মাকসুদুর রহমান বলেন, এই ক্লাবটির অনেক সুনাম ও গৌরব রয়েছে। আশা করবো অতীতের মতো ক্লাবের সুনাম ধরে রেখে আমাদের রিয়াদ ও অমরেশ তাদের যোগ্য নেতৃত্বে সংগঠনকে অনেক দূর এগিয়ে নিবে। দ্রুতই রোটা. বর্ষ ২০২৩-২৪ এর সম্পূর্ণ বোর্ড গঠনের মাধ্যমে আগামীর কর্মপরিকল্পনা তারা গুছিয়ে নিবে এবং একটি সুন্দর রোটা. বর্ষ উপহার দিবে বলে প্রত্যাশা করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা