চাঁদপুরে তিন মাসে মাদক মামলার সাত আসামীর কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ৮:০৬
Link Copied Successfully!

চাঁদপুর সদর ও হাজীগঞ্জ থানা এলাকায় গ্রেফতারকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়েরকৃত মাদক মামলার সাত আসামীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে আদালত।

২০১৯ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে থানায় এসব মামলা দায়ের হয়।

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে ২০২৩ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত তিন মাসের মধ্যে এসব মামলার রায় হয়।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর এর সহকারী পরিচারক এমদাদুল ইসলাম মিঠুন এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিয়মিত মাদক বিরোধী অভিযানে চাঁদপুর সদর ও হাজীগঞ্জ থানা এলাকায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৯ সালের ৫ মার্চ থেকে ২০২২ সালের ৪ নভেম্বর পর্যন্ত ৮টি মামলা হয়। এসব মামলার বাদী হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ১৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত শামীম হোসেনকে গত ৮ জানুয়ারি ছয় মাসের কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন জেলা ও দায়রা জজ।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানায় ২০২০ সালের ৯ নভেম্বর ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার পলি বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৩ জানুয়ারি মামলা থেকে অব্যাহতি দেন জেলা ও দায়রা জজ।

চাঁদপুর সদর থানায় ২০১৯ সালের ৫ মার্চ ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হন ফরহাদ পাটওয়ারী। ২০২২ সালের ২১ ডিসেম্বর জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

হাজীগঞ্জ থানায় ২০২২ সালের ১৪ নভেম্বর ৬৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হন মো. রবিউল ভুঁইয়া। ২২ সালের ২২ ডিসেম্বর জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

চাঁদপুর সদর থানায় ২০২০ সালের ৪ জুন ৬৯ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাজাসহ গ্রেফতার হন কামরুন নেছা। ২৯ জানুয়ারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১ বছর সশ্রম কারাদন্ড, ৫হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

হাজীগঞ্জ থানায় ২০২০ সালের ২২ নভেম্বর ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হন মো. মহসিন। ২০২২ সালের ২০ ডিসেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড, ৩হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

চাঁদপুর সদর থানায় ২০২০ সালের ২ মার্চ ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হন ছায়েদ গাজী ওরফে সামাদ। ২০২২ সালের ২৪ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদন্ড, ৫হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

চাঁদপুর সদর থানায় ২০২০ সালের ২৭ অক্টোবর ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হন শামীম গাজী। ২০২২ সালের ২৪ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১ বছর ১ মাস সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর এর সহকারী পরিচারক এমদাদুল ইসলাম মিঠুন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবানে শতভাগ চেষ্টা অব্যাহত। মাদকসহ লোকজনকে আটক ও আর মামলা দায়েরই শেষ নয়। আমাদেরকে মাদকের বিরুদ্ধে গণ আন্দোলন গড়তে হবে। সেই কাজটি করার জন্য আমরা প্রত্যন্ত অঞ্চলে সচেতনতামূূলক কাজ করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা