
কচুয়ায় অগ্নিকান্ডে নারী ইউপি সদস্যের বসতঘর পুড়ে ছাই
Link Copied Successfully!


চাঁদপুরের কচুয়া উপজেলায় অগ্নিকান্ডে ইউপি সদস্য তাহমিনা আক্তারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের বারেক মাষ্টারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে গৃহে থাকা নগদ দেড় লক্ষ টাকা ও মালামালসহ প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য তাহমিনা আক্তার।
তিনি আরো বলেন, বসতঘর পুড়ে যাওয়ায় তার অসুস্থ স্বামী আলম মিয়া, বৃদ্ধা শ্বাশুড়ি ও তিন সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।


ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান ও ইউপি সদস্য ওবায়েদ উল্যাহ পরিদর্শন করে যথাসাধ্য সহায়তার আশ্বাস দেন।
E/N








