
তাকিয়া মটরসের সার্ভিস ক্যাম্পেইন উদ্বোধন
Link Copied Successfully!

তাকিয়া মটরসের সার্ভিস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার বিলওয়াই তাকিয়া মটরসে সার্ভিস ক্যাম্পেইন উদ্বোধন করেন বাংলাদেশের মাহিন্দ্রা সার্ভিস ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন।
ওই সময় উপস্থিত ছিলেন মাহিন্দ্রার পক্ষে বিক্রয় বিভাগের ম্যানেজার আরেফিন ইসলাম, র্যাংকন অটো লিমিটেডের পক্ষ হতে সার্ভিস প্রধান মোহাম্মদ ইরফান ইবনে নেওয়াজ, জোনাল সেলস ম্যানেজার বিল্লাল হোসেন ও তাকিয়া মটরসের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম।
ফ্রি গাড়ি চেকআপ সার্ভিস চার্জের উপর ২০% ডিসকাউন্ট, স্পেয়ার পার্টসের উপর ৫% ডিসকাউন্ট ও গ্রাহক ট্রেনিং এবং পরামর্শের ব্যাবস্থা রাখা হয়েছে এই ক্যাম্পেইনে। মেগা সার্ভিস ক্যাম্পেইন ১৩ ফেব্রুয়ারি থেকে চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেগা সাভির্স ক্যাম্পেইন উপলক্ষে রয়েছে – গাড়ির ফ্রি চেকআপ, পার্টস ও সার্ভিস চার্জে বিশাল মূল্য ছাড়, ফ্রি ব্যাটারি চেকআপ, ড্রাইভার ট্রেনিং প্রোগ্রাম, আকর্ষণীয় উপহার সামগ্রী। অনুষ্ঠান শেষে গাড়ির মালিক এবং ড্রাইভার দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।








