মিশরে কোরআন প্রতিযোগিতায় তৃতীয়, নোয়াখালীর অন্ধ হাফেজ তানভীর

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ১০:৫৮
Link Copied Successfully!
কায়রো আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসেন আবারও দেশের নাম উজ্জ্বল করেছেন।
বিশ্বের ৫৮টি দেশের ১০৮ জন প্রতিযোগীর মধ্যে পরিপূর্ণ ৩০ পারা হেফজুল কোরআন (তাজভীদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় বিজয়ী হয়েছেন যথাক্রমে ঘানা ও মালদ্বীপের প্রতিযোগী।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানী কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমা চার দিনব্যাপী এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অন্ধ হাফেজ তানভীর হোসাইনের তেলাওয়াতে মিশরের ধর্মমন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমাসহ বিচারকরা মুগ্ধতা প্রকাশ করেন।

আসন্ন পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেবেন মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ সিসি। হেফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এর মধ্যে রয়েছে যথাক্রমে ২ লাখ ৫০ হাজার, ১ লাখ ৫০ হাজার এবং ১ লাখ মিশরীয় পাউন্ড।

বিজ্ঞাপন

 

তানভির হোসাইনের সাথে কায়রো আসা তার প্রধান শিক্ষক যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল নেছার আহমেদ আন নাছিরি বলেন, আলহামদুলিল্লাহ আমার প্রিয় ছাত্র অন্ধ হাফেজ তানভীর হোসাইন খুব ভালো তেলাওয়াত করেছে, এর আগেও সে একাধিকবার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের ২৭ বছর বয়সী জন্মান্ধ হাফেজ তানভির হোসাইন রাজধানী ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

বিজ্ঞাপন

এর আগে সে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ৭৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অধিকারসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত