গন্ধর্ব্যপুর উত্তর বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩ | ৭:৩০
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

তেল গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্য উর্ধ্বগতি এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পথযাত্রা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকালে স্থানীয় তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গন্ধব্যপুর পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে গন্ধব্যপুরে একটি পথসভা হয়।

বিজ্ঞাপন

ইউনিয়ন যুবদলের সভাপতি মাহিনুদ্দিন মাইনুর পরিচালনায় ওই পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবীব উল্লাহ মজুমদার, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শেখ আব্দুল আহাদ লিয়াকত, সাবেক ছাত্রদলের সভাপতি নেসার আহমেদ চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কুদ্দুস, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা সর্দার প্রমুখ।

পদযাত্রায় ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়