ড্রাগন ফাইটার কুংফু স্কুল হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২৩ | ৪:৩৫
Link Copied Successfully!

‘কুংফু’ নামটার সঙ্গে অনেকেই পরিচিত। বিশেষ করে চাইনিজ চলচ্চিত্রের কারণে সারা বিশ্বেই নামটি এখন ছড়িয়ে ছিটিয়ে। যারা মার্শাল আর্ট নিয়ে খোঁজখবর রাখেন, তাদের কাছে ‘কুংফু’ নামটি এখন সবচেয়ে বেশি রোমাঞ্চকর। কারণ তামাম দুনিয়ার মার্শাল আর্টের মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো কুংফু। কুংফুর মুল ধারণা হলো মানব দেহকে শক্তিশালী ও প্রাননাশক অস্ত্রে পরিনত করা।

চলচিত্র জগতের খলনায়ক ইলিয়াস কোবরা’র পরিচালিত বাংলাদেশ ড্রাগন ফাইটার কুংফু স্কুলের বিভিন্ন শাখায়ও পরিচালিত হয় এই কুংফু প্রশিক্ষণ।

শুক্রবার সকালে বাংলাদেশ ড্রাগন ফাইটার কুংফু স্কুলের হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে ও অর্থ বিষয়ক সম্পাদক এস এম মিরাজ মুন্সীর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন রান্ধুনীমূড়া রাহমাতাল্লিল আলামিন এতিমখানার শিক্ষার্থী মো. ইয়াসিন আরাফাত।

অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন, ড্রাগন ফাইটার কুংফু স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও রেড বেল্ট প্রাপ্ত জাতীয় কারাতে বিচারক আবুল কাশেম, হাজীগঞ্জ শাখা প্রধান মাসুদ রানা পাটোয়ারী, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ ড্রাগন ফাইটার কুংফু স্কুল হাজীগঞ্জ উপজেলা শাখার সহকারী পরিচালক নাজির আহমেদ, মার্শাল প্রশিক্ষক আহসান উল্ল্যাহ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মিলন চৌধুরী, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মঞ্জুর আলম মুন্সী প্রমুখ।

বক্তব্যের আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ ড্রাগন ফাইটার কুংফু স্কুল হাজীগঞ্জ উপজেলা শাখার দায়িত্ব প্রাপ্তরা।

বিজ্ঞাপন

উল্লেখ, বাংলাদেশ ড্রাগন ফাইটার কুংফু স্কুল হাজীগঞ্জ উপজেলা শাখায় ভর্তি হতে ইচ্ছুকদের হাজীগঞ্জ পলিটেকনিকেল স্কুল সংলগ্ন ইকরা ভ্যারাইটিজ স্টোরে যোগাযোগের আহবান জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা