
বলাখালে সম্পত্তিগত বিরোধের জেরে মায়ের উপর হামলা


হাজীগঞ্জ পৌরসভার বলাখালে সম্পত্তিগত বিরোধের জের ধরে বড় ছেলে ও ছেলের বউয়ের হামলায় বৃদ্ধ মা গুরুতর আহত হয়।
গত রবিবার সকালে মধ্যে বলাখাল মিয়াজি বাড়ীতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাগেছে, মিয়াজি বাড়ীর বাসিন্দা মৃত নুর মোহাম্মদের দু’ই পরিবারের মধ্যে আগের পরিবারে ৩সন্তান রয়েছে। বর্তমান পরিবারে ১ছেলে ১মেয়ে রয়েছে।


বেশ কিছুদিন যাবত বাবার সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে। একাধিক বার বিষয়টি নিয়ে মিমাংসা করতে গিয়েও ব্যার্থ হয় স্থানীয়রা।
এ নিয়ে ঘটনার দিন কথা কাটাকাটির জেরে একপর্যায়ে বৃদ্ধ মা হোসেন আরা বেগম(৬৬) এর উপর হামলা চালায় বড় ছেলে আ: রাজ্জাক(৫০) ও তার স্ত্রী ফাতেমা বেগম।
হোসেন আরা বেগম’কে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ছোট ছেলে আবু মোহাম্মদ শামীম হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
হোসেন আরা বেগম জানান, ছেলের বউ ফাতেমা বেগমের ধাক্কায় পড়ে গিয়ে রক্তাক্ত হন তিনি।
আবু মোহাম্মদ শামীম জানান, তার বাবা ১১বছর হয়েছে মৃত্যুবরন করেছে। তিনি তার ওরুসজাত সন্তান। যার কারনে তার মায়ের ও বোনের জায়গায় জোরপূর্বক ভোগদখল করে আসছে। সম্পত্তিগত বিরোধের জের ধরে বিভিন্ন সময় শারিরীক ও মানসিক ভাবে আহত হতে তার বৃদ্ধা মা হোসেন আরা বেগম এর উপর। এ পর্যন্ত চার পাঁচ বার সম্পত্তি বন্টন করেও মানতে নারাজ তার বড় ভাই আ: রাজ্জাক। কিছু থেকে কিছু হলেই ঘর থেকে বের করে দেয়ার হুমকি ও মারধর করার হুমকি দিয়ে আসছে।
তিনি স্থানীয় প্রশাসনের কাছে বিচার ছেয়ে বলেন আর কোন মা যেনো সন্তানের হামলার শিকার হতে না হয়।








