
চাঁদপুরে বেড়েছে শিশুদের নিউমোনিয়া
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। হঠাৎ ঠান্ডা জনিত নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে নবজাতক থেকে তিন বছরের শিশুরা। গত পাঁচদিনে প্রায় চারশতাধিক শিশু ভর্তি হয়েছে। চিকিৎসা নিতে আসা শিশু ও অভিভাবকেরা হাসপাতালে বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসা সেবা নিতে দেখা যায়।
বৃহস্পতিবার হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্জ শাহানারা বেগমের দেয়া তথ্যমতে গত ২৪ ঘন্টায় শিশু ভর্তি হয়েছে ১১৫ জন। এছাড়া গত পাঁচ দিনে প্রায় চারশতাধিক শিশু ভর্তি হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাহবুবুর রহমান বলছেন, ঠান্ডা-গরমে আবহাওয়া পরিবর্তন হওয়ায় শিশু রোগীর সংখ্যা বেড়েছে। এতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই সীট না পেয়ে ফ্লোরে বেড নিয়ে চিকিৎসা নিতে হয়।








