কনস্টেবল নিয়োগে পুলিশ সুপারের স্বাক্ষর জাল গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২৩ | ৮:১২
Link Copied Successfully!

চাঁদপুরে কনস্টেবল নিয়োগে পুলিশ সুপারের স্বাক্ষর প্রতারণার মাধ্যমে জাল জালিয়াতি করার দায়ে দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার সকালে চাঁদপুর মাঠে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা চলাকালিন সময়ে চাকুরী প্রার্থী মোঃ ইয়াছিন হোসেন শারীরিক সহ অন্যান্য পরীক্ষায় অকৃতকার্য হয়।

পরে চাঁদপুর জেলা পুলিশ সুপারের স্বাক্ষর প্রতারণার মাধ্যমে জাল জালিয়াতি করে প্রবেশপত্র নিয়ে পুলিশ লাইন্সে প্রবেশ করে। পুলিশ সুপারের মুল স্বাক্ষর ও সীলের সাথে গড়মিল পরিলক্ষিত হওয়ায় তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন হোসেন জানায় হাজীগঞ্জ বাজার কাদির কম্পিউটার দোকান হতে একটি কৃতকার্য লেখা সীল তৈরি করে।

এছাড়াও গত বৃহস্পতিবার(২ফেব্রুয়ারী) পুলিশ কনস্টেবল নিয়োগ লাভের জন্য ৩’শ টাকা ননজুডিসিয়াল ষ্ট্যাম্পে ৮লক্ষ টাকা ‍চুক্তি করে। এবং নগদ মূলে নগদ তিন লক্ষ টাকা প্রদান করে এক দালালের সাথে অঙ্গীকারনামা সম্পাদন করে।

ইয়াছিনের দেয়া তথ্যর ভিত্তিতে ডিবি পুলিশের একটি হাজীগঞ্জ বাজার কাদির কম্পিউটারে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত প্রার্থী ইয়াছিন হোসেন শাহরাস্তি উপজেলার নাহারা ভূঁইয়া বাড়ীর আবুল হাশেমের ছেলে, ওমর ফারুক (২৬) হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর বড় বাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, দালাল চক্রের সদস্যর বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়