চাঁদপুরে রাজমিস্ত্রি হাসানের মৃত্যুর ঘটনায় দশ আসামী কারাগারে

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২৩ | ৯:১৩
Link Copied Successfully!

চাঁদপুর শহরের জিটি রোড উত্তর বিষ্ণুদী এলাকায় রাজ মিস্ত্রি হাসান ছৈয়ালকে মোবাইল চুরির অপবাদ, মারধর ও আত্মহননের প্ররোচনায় দায়ের করা মামলার দশ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে আসামীরা সেচ্ছায় জামিনের জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল আলমের আদালাতে হাজির হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামীরা হলেন- শহরের বিষ্ণুদী এলাকার সেলিম খান (৪২), মো. জাহাঙ্গীর গাজী (৪৩), আনোয়ার গাজী (৩২), মোক্তার বেপারী (২৮), হাসান পাটওয়ারী (২৬), মো. সবুজ আখন (২৮), এলেমান বেপারী, (৪৫) সিরাজ গাজী (৫৫), কামাল হোসেন (৩৫) ও মো. মহসীন (৪০)।

বিজ্ঞাপন

বাদী পক্ষের আইনজীবী মজিবুর রহমান ভুঁইয়া বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০২২ সালের ২৩ আগস্ট ভোর ৬টার দিকে মৃত হাসান ছৈয়ালের ঘরের সামনে এসে মোবাইল চুরি করেছে অপবাদ দিয়ে আসামীরা সংঘবদ্ধ হয়ে গালমন্দ করে। এক পর্যায়ে তাকে মোবাইল চুরি করেছে অভিযুক্ত করে একটি ঘরে রশি দিয়ে বেধে রাখে এবং হাত পা কেটে ফেলবে হুমকি ধমকি দিতে থাকে। ওইদিন দুপুরে আসামীরা হাসানকে ঘরে আটকে রেখে চলে গেলে সে ভয়ে ঘরে থাকা সিলিং ফ্যানে গামছা ও বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহনন করে। সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় হাসান ছৈয়ালের পিতা মো. শরীফ ছৈয়াল ওইদিনই চাঁদপুর মডেল থানায় ৮জনের নামসহ অজ্ঞাতনামা আসামী করে ৩০৬/৩৪ ধারায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান তদন্ত শেষে গত ২০২২ সালের ৩০ অক্টোবর ১৪জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন।

মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন জসিম উদ্দিন পাটওয়ারী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা