কচুয়ায় রিয়া হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২, ২০২৩ | ৩:৫৪
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া উপজেলার নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তানজিনা আক্তার রিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চার মাসের অন্ত:সত্তা তানজিনা আক্তার রিয়াকে পরিকল্পিত ভাবে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে তার স্বামী আলমগীর।
নিহত রিয়ার মা মায়া আক্তার বাদী হয়ে ১৯ জানুয়ারি চাঁদপুরের আমলী আদালতে স্বামী আলমগীর হোসেনসহ তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ৯ জানুয়ারি চার মাসের অন্ত:সত্তা তানজিনা আক্তার রিয়াকে পরিকল্পিত ভাবে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে তার স্বামী। সে উপজেলার নোয়াগাঁও গ্রামের আলমগীর। ২০২১ সালের শেষের দিকে তাদের বিয়ে হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা আকতার হোসেন মিন্টু, মা মায়া আক্তার, নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফখরে আলম মুন্সী, প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আছমা বেগম, শিরীন আক্তার, শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিথি প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা