চাঁদপুরে পাচারকালে ১২মণ জাটকা জব্দ, চালকের অর্থদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৩ | ৯:২৩
Link Copied Successfully!

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট থেকে মিনি পিকআপ ভ্যানে পাচারকালে ৫০০ কেজি (সাড়ে ১২মণ) জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

অবৈধভাবে জাটকা পাচারের দায়ে পিকআপের চালক শহরের নিউ ট্রাক রোড এলাকার বাসিন্দা সোলেমানকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

বিজ্ঞাপন

রাতে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, বিকেলে মিনি পিকআপ ভ্যানে করে জাটকাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিশন রোড এলাকায় জব্দ করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ।

পরে জাটকাসহ পিকআপ ভ্যানটি সদর উপজেলা পরিষদ এর সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমান আদালতে চালককে ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, জব্দকৃত জাটকাগুলো পরবর্তীতে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

বিতরণকালে মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. আবদুস ছাত্তার, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা