চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৩ | ১:৫৪
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি মহিলা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে উদ্ভিদবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়েজ আহমেদ প্রধানীয়া এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান।

ভূগোল ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান এবং ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোঃ মাসুদ হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা ফেরদৌস, ইংরেজি বিভাগের
বিভাগীয় প্রধান মোঃ মোতাসিম বিল্লাহ, পদার্থবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান জীবন কানাই সাহা, যুক্তিবিদ্যা বিষয়ের বিভাগীয় প্রধান মোঃ বুলবুল আলম, গণিত বিষয়ের বিভাগীয় প্রধান আবুল কালাম মোঃ রিয়াজউদ্দিন, অর্থনীতি বিষয়ের বিভাগীয় প্রধান মোঃ মহিউদ্দিন, সমাজকর্ম বিষয়ের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান, রসায়ন বিষয়ের বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান পেয়ার আহাম্মদ, জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সাহা সহ সকল শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন

এছাড়াও নবীনদের উদ্দেশ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য- রাখেন মানবিক বিভাগের আদিবা ফাইরুজ জেনিন, ব্যবসা শিক্ষা শাখার মুশফিকা দেলোয়ার ও বিজ্ঞান বিভাগের মানজুরা নুহা।

নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-  বিজ্ঞান শাখার ইসরাত জাহান, মানবিক শাখার
ইসরাত জাহান এবং ব্যবসায় শিক্ষা শাখার সানজিদা ইসলাম।

নবীন বরণে নতুন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

বিজ্ঞাপন

কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “চাঁদপুর সরকারি মহিলা কলেজ অত্র
অঞ্চলের নারী শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এ কলেজ থেকে প্রতি বছর মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তোমরা সৌভাগ্যবান এমন একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পেয়েছ। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ২৫০ জন শিক্ষার্থী জিপিএ ৫.০০ পেয়েছে। তোমরাও ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। ২০৪১ সালে বাংলাদেশ বিনির্মাণে তোমরাই হবে ভবিষ্যৎ কারিগর। তোমরা তোমাদের মেধা-মনন-সততা-নিষ্ঠা ও নেতৃত্ব দান করে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো বেশি উঁচু করবে। তোমরা কলেজের শৃঙ্খলা মেনে নিয়মিত শ্রেণি কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে। আশা করি তোমরা লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রম দ্বারা কলেজকে আরো এগিয়ে নিয়ে যাবে”।

অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট এর সদস্যসহ সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়