হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৩ | ৮:২৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ চিলড্রেন একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মেহেদী হাসান ফিরোজের সভাপতিত্ব ও সহকারী শিক্ষক মো. কাউছার আলম ও অর্পিতা রানির যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. সিরাতুল ইসলাম ও গীতা পাঠ করেন জয়শ্রী সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।

বিজ্ঞাপন

বক্তৃতায় তিনি বলেন, আবেগের একটি নাম হলো হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি। ভালোবাসার একটি নিদর্শন হলো প্রতিষ্ঠানটির ১৫জন পরিচালক।

ইউএনও বলেন, আমরা ফুল দেখি কিন্তু ওই ফুলের পিছনে কি আছে? সব কিছুর পিছনে একটা শিকড় থাকে, সেই শিকড় হচ্ছে প্রতিষ্ঠানের পরিচালক আর শিক্ষকবৃন্দ হলো মায়ের মমতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, মালেক গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাবর গাজী, হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির পরিচালক রতন চন্দ্র ভৌমিক, আব্দুল্লাহ আল মেহমুদ, মো. সাইফুল ইসলাম, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

বক্তৃতা শেষে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ২৪টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ ও অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির প্রধান শিক্ষক উত্তম কুমার সূত্রধর।

অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের ম্যানেজার মাহবুব আলম, ব্যাংক এশিয়ার সঞ্জয় দাস’সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা