চাঁদপুরে ফেরির ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৩ | ৭:১২
Link Copied Successfully!

চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের হরিণাঘাট এলাকায় মেঘনা নদীতে ফেরির ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ছনু গাজী (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, আজ ভোরে ফেরি গোলাম মাওলার ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে যায়।

এসময় ওই নৌকায় থাকা সাত জেলের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন। তার সন্ধানে যৌথ অভিযানে নেমেছে নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ারসার্ভিস। দুর্ঘটনার শিকার জেলে ইব্রাহিম গাজী জানান, দূর থেকে তারা টর্চের আলো জ্বালিয়ে সংকেত দেওয়ার পরও ফেরিটি তাদের নৌকার ওপর উঠে গেছে। এতে নৌকায় থাকা সাত জেলেই নদীতে পড়ে গিয়েছিলেন। তবে সাঁতরে তিনিসহ ছয়জন তীরে উঠতে পারলেও বিকেল পর্যন্ত খোঁজ মেলেনি ছনু গাজীর। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে একইস্থানে গত তিন সপ্তাহ আগে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় আরও একটি জেলে নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনায় নিখোঁজ হন দুই জেলে। পরে এক সপ্তাহ পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা