নির্বাচনে আসা সকল দলের দায়িত্ব, তারাই মাঠের প্লেয়ার: নির্বাচন কমিশনার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৩ | ২:৫৯
Link Copied Successfully!
নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, আমরা কমিশন প্রথম থেকে আহ্বান জানিয়ে আসছি সকলে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।  আশাবাদী সকলে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ করা সকল দলের দায়িত্ব কর্তব্য। তারাই মাঠের প্লেয়ার । তারা মাঠে না থাকলে নির্বাচন ভালো হবে না।
রোববার দুপুরে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম এম সফিউল্লার বাসভবন প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে আপনারা জেনেছেন সর্বোচ্চ ১৫০ টি আসনে ইভিএমএ নির্বাচন হওয়ার সিদ্ধান্ত ছিল তবে বলা  হয়েছে প্রাপ্যতা সাপেক্ষে।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সহধর্মিনী সালমা রুপালী, জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দেড় হাজার অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা