কচুয়ায় শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধিদের সাথে সাবেক সাংসদের মতবিনিময়

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২৩ | ৯:৩১
Link Copied Successfully!

সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধি, কলাকৌশলী, পাঠক ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন কচুয়া থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাবেক সাংসদ ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলাম।

২৮ জানুয়ারি শনিবার সকালে পত্রিকার আয়োজনে সাচার অধ্যাপক ডা. শহীদুল ইসলাম মেডিকেল সেন্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ডা. শহীদুল ইসলাম বলেন, সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করতে হবে। সততা না থাকলে সাংবাদিকতা থাকে না। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর হতে হবে। সাংবাদিকদের কলম মুক্ত হলে সমাজ উপকৃত হয়। কলমের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি।

এসময় সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. শহীদুল ইসলামকে সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি পদে মনোনীত করা হয়।

বিজ্ঞাপন

পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার পাঠক ফোরামের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনেয়ার হোসেন সিকদার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মাঈন উদ্দিন মাইনু, যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদীন, কচুয়া

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পত্রিকার নির্বাহী সম্পাদক নুরুন্নবী পাঠান, চীফ রিপোর্টার মো. মাসুদ রানা, নিজস্ব প্রতিনিধি শান্তুু ধর, নুরুল হক, নাছির উদ্দিন, বিল্লাল মাসুম, হারুনুর রশিদ, রাজীব সরকার, রায়হান মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা