হাজীগঞ্জে সাংবাদিক হাবীবের বাবার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৩ | ২:১৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ প্রেসকাবের সদস্য, দৈনিক ইলশেপাড়’র ব্যুরো ইনচার্জ, জাতীয় দৈনিক ডেইলি অবজারভার ও প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র বাবা মরহুম মোহাম্মদ হারুন-অর রশিদের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জেয়ারত এবং বাদ এশা মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ দিন বাদ আছর সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্দের নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের ভুঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুম হারুন অর রশিদের মাগফেরাত কামনায় কবর জেয়ারত ও দোয়া এবং বাদ এশা টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

একই সময়ে সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র চাচা গুরুতর অসুস্থ রাজধানীর কিডনী এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মো. সুকুর মিয়া ও হৃদরোগ ইনিস্টিটিটে চিকিৎসাধীন মো. শাহআলমের সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও. বি.এম মাহাদী হাসান এবং মিলাদ পরিচালনা করেন সহকারী ইমাম ও মুয়াজ্জিন হাফেজ মো. যুবায়ের ইসলাম।

এ সময় সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র ছোট ভাই মো. রাশেদ ভুঁইয়া, মো. রাছেল ভুঁইয়াসহ নিকট আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও মসজিদের ধর্মপ্রাণ মুসল্লী, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ইং সালের এই দিনে (২৫ জানুয়ারি) মোহাম্মদ হারুন অর রশিদ অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মারা যান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা