চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

বিএনপির জয় : আওয়ামীলীগের হার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৩ | ১:২৬
Link Copied Successfully!

পপুলার বিডিনিউজ পটকাস্ট

 চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ.টি.এম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ. জেড.এম রফিকুল হাসান (রিপন)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যডভোকেট কামাল উদ্দিন আহমেদ।
প্রাপ্ত ফলাফল থেকে জানাগেছে, সভাপতি পদে এ.টি.এম মোস্তফা কামাল ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. মজিবুর রহমান ভুঁইয়া পয়েছেন ১৪০ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ১৮৩ ভোট পেয়ে মো. তৌহিদুল ইসলাম তরুণ নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আবদুল ছাত্তার পেয়েছেন ১৪৬ ভোট। জুনিয়র সহ-সভাপতি পদে ১৮০ ভোট পেয়ে মোহাম্মদ কাইউম মোল্লা নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাহাবুদ্দিন আবু সোহেল চৌধুরী পেয়েছেন ১৪৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৮০ ভোট পেয়ে এ.জেড.এম রফিকুল হাসান রিপন নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন ১৪৪ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ সিদ্দিকী মাছুম ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবদুল মান্নান মিয়াজী পেয়েছেন ১৬৩ ভোট। সম্পাদক ফরমস পদে ১৭৬ ভোট পেয়ে মো. কাইয়ুম হোসেন সুমন নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. নুরুল আমিন খান পেয়েছেন ১৫১ ভোট।

সম্পাদক লাইব্রেরী পদে ১৭৩ ভোট পেয়ে মো. শাহজাহান খান নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সালমা আক্তার পেয়েছেন পেয়েছেন ১৪৮ ভোট। সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে ১৬৯ ভোট পেয়ে রেজাউর রহমান শাওন নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিশ^জিৎ কর রানা পেয়েছেন পেয়েছেন ১৪৯ ভোট। জেনারেল অডিটর পদে ১৭৮ ভোট পেয়ে মোহাম্মদ ইয়াছিন আরাফাত নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন পরাজী পেয়েছেন ১৪৯ ভোট।

বিজ্ঞাপন

রানিং অডিটর পদে ২০৫ ভোট পেয়ে জাবির হোসেন নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাসুদ রানা পাটওয়ারী পেয়েছেন ১১৭ ভোট। চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে ১৭৪ ভোট পেয়ে মো. আবুল হাসানাত বেপারী নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবদুল্লাহ আল মামুন (২) পেয়েছেন ১৪৮ ভোট। সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে ১৬১ ভোট পেয়ে মো. মামুন হোসেন মিয়াজী নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী তৌহিদ আহম্মেদ পাটওয়ারী পেয়েছেন ১৫৫ ভোট।

সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে তিনজন। ১৫৫ ভোট পেয়ে মাহবুব আলম নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাছলিমা আক্তার পেয়েছেন ১৪০ ভোট। ১৬৬ ভোট পেয়ে রিয়াদ হোসেন (মুনতাসির) নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি রোজিনা বেগম পেয়েছেন ১৫২ ভোট। ১৭৭ ভোট পেয়ে মো. সানজিদ হাসান (সানি) নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন পেয়েছেন ১৪৩ ভোট।
এর আগে দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় ভোট গ্রহন হয়। সমিতির ৩৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩৩৪ জন।

নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমমনা দুটি প্যানেলে ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপি সমমনা প্যানেলের ১৩ জন এবং আওয়ামী লীগ প্যানেলের ২জন নির্বাচিত হন।

বিজ্ঞাপন

রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহ-সভাপতি মো. মাইনুল আহছান ও জুনিয়র সহ-সভাপতি এএনএম মাইনুল ইসলাম।

ফলাফল ঘোষণার পর ২০২২ সালের কমিটির নেতারা ২০২৩ সালের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। পরে উপস্থিত সকলের উদ্দেশ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা