শতবর্ষে মাতৃপীঠ উদযাপন পরিষদের শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

আশিক বিন রহিম
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২৩ | ১০:২৬
Link Copied Successfully!

‘শতবর্ষে মাতৃপীঠ’ উদযাপন পরিষদের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের ৫নং খেয়া ঘাটস্থ এলাকায় এ শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় দুই শতাধিত বেদে সম্প্রদায়ের পরিবার সদস্যদের মাঝে শীতের চাদর, হ্যান্ডওয়াশ ও শ্যাম্পু তুলে দেন উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। মানসম্মত শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পেয়ে ভাগ্যহত বেদে সম্প্রদায়ের মানুষরা আনন্দ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, শতবর্ষে মাতৃপীঠ উদযাপন পরিষদের আহ্বায়ক রুপালী চম্পক, সদস্য সচিব মুনিরা আক্তার, খাদ্য উপ কমিটির আহ্বায়ক জোহরা আনোয়ার হিরা, সদস্য সচিব নাসিমা রিতা, সদস্য নাজমা আলম, প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য সিগমা হাসান কনকসহ অন্যান্যরা।

শতবর্ষে মাতৃপীঠ’ উদযাপন পরিষদের আহ্বায়ক রুপালী চম্পক ও সদস্য সচিব মুনিরা আক্তার জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু করার মাঝে যে আনন্দ, তা অন্য কিছুতে হয় না। আমাদের শতবর্ষে মাতৃপীঠ’ উদযাপন পরিষদের ফান্ডের অর্থায়নে আজকে বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

আগামীকাল দরিদ্র এবং পথশিশুদের মাঝে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু