হাজীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ২৮৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২৩ | ৪:৪১
Link Copied Successfully!
ভালো ফলাফলের পর গুণীজনদের কাছে সংবর্ধিত হয়ে খুশি এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়া ২৮৬ জন কৃতি শিক্ষার্থী।
টানা তৃতীয়বারের মতো মেধাবী শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে চাঁদপুরে হাজীগঞ্জ পৌর কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে মালেক গাজী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পৌর ভবন প্রাঙ্গণে মনমুগ্ধকর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন  সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে টিকে থাকতে হলে ভালো ফলাফল করতে হবে। আর শিক্ষার্থীদের জন্য এটি একটি স্বীকৃতি। আর শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা দিলেই হবে না এই শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে তাদের পৌরসভা ও উপজেলা পরিষদ থেকে সহযোগিতা করতে হবে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে পৌরসভর আটটি প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৮৬ বালিকা ও ১০০ বালক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
শিক্ষক  জাহিদ হাসানের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. ফয়সাল আহমেদ।
বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মালেক গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা মো. বাবর গাজী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম ও হাজীগঞ্জ পাইলট বালিকা হাইস্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের শিক্ষার্থী মেজবাহুল মোকার্রিম ও বলাখাল চন্দ্রবান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জারিন রহমান।
হাজীগঞ্জ পৌর এলাকার আটটি প্রতিষ্ঠানের ১৮৬ বালিকা ও ১০০ বালক  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা। ওই সময় মালেক গাজী ফাউন্ডেশনের সদস্য সাদেক গাজী, হাজীগঞ্জ পৌরসভার প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কার্যলয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা