কচুয়ায় প্রাইভেট পড়তে অস্বীকার করায় এসএসসি পরীক্ষার্থীকে বেত্রাঘাত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৩ | ৯:০৯
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় প্রাইভেট পড়তে অস্বীকার করায় এসএসসি পরীক্ষার্থী ইব্রাহিমকে শ্রেনিকক্ষে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে।

রবিবার উপজেলার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল বিএসসি’র বিরুদ্ধে এমন অভিযোগ তোলে শিক্ষার্থী । শিক্ষকের অতিরিক্ত বেত্রাঘাতের কারনে গুরুতর আহত হয়ে চিকিৎসকের স্বরণাপন্ন হতে হয়েছে ওই শিক্ষার্থীর।

আহত শিক্ষার্থী ইব্রাহিম হোসেন জানান, রবিবার ক্লাস চলাকালীন শ্রেনি শিক্ষক মোস্তফা কামাল প্রাইভেট পড়ার কথা তুললে তারা প্রাইভেট পড়তে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্দ হয়ে মোস্তফা কামাল তার পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাত করে।

বিজ্ঞাপন

অভিযুক্ত শিক্ষক মোস্তফা কামাল বলেন, সকালে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা পিটি না করায় ক্লাস চলাকালীন সময়ে তাদের জিজ্ঞাসা করা হয়। পরে তারা হট্টগোল করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ইব্রাহিম নামের ওই ছাত্রকে কয়েকটি বেত্রাঘাত করার কথা স্বীকার করেন তিনি।

তিনি আরো বলেন, অনিচ্ছাকৃত বেত্রাঘাত করা ঠিক হয়নি। তার জন্য দু:খ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা