
রাজবাড়ীর দুই মাদক বিক্রেতা চাঁদপুরে গ্রেফতার


চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোদী অভিযানে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই হাজার নয় শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফারুক সরদার (২৪) ও মো. লিটন খান (২৫) নামে রাজবাড়ী জেলার দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার দুপুরে আসামীদের চাঁদপুর আদালতে পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ।
এর আগে শুক্রবার রাতে তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মাদক বিক্রেতা ফারুক রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার ছোরাপ গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ফারুক সরদার (২৪) এবং একই জেলার গোয়ালন্দ থানার ছাত্তার মেম্মার পাড়ার মো. বাদশা খানের ছেলে মো. লিটন খান (২৫)।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে আমাদের রেডিং টীম শহরের বাস স্ট্যান্ড থেকে দুই হাজার নয় শত ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে। এই ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।








