
মসজিদ নির্মাণে সকলের সহযোগিতা চান এলাকাবাসী
Link Copied Successfully!


দুই যুগ পুরোনো মসজিদ রান্ধুনীমূড়া মফিজ উদ্দিন বেপারী বাড়ি বাইতুন জামে মসজিদ। পুরাতন এই মসজিদটি পুনরায় নির্মাণ করতে বিত্তবানদের সহযোগিতা চান এলাকাবাসী ও মসজিদ কমিটির সদস্যরা।
হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড মফিজ উদ্দিন বেপারী বাড়ি সংলগ্ন টিনের ঝুপড়ির এই মসজিদটি ভেঙে পুনরায় নির্মাণ করতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের।
মসজিদ নির্মাণের কাজ এখন মধ্যবস্থায়। অর্থ সংকটে পড়ে মসজিদের নির্মাণ কাজ এখন স্থগিত। প্রয়োজন নগদ অর্থের। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সমাজের বিত্তবান ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা থাকলে দ্রুতই নির্মাণ কাজ সম্পন্ন হবে। এতে করে ওই এলাকার মুসুল্লিরা উপকৃত হবে এবং পাঁচজন ওয়াক্ত নামাজ নিশ্চিন্তে আদায় পারবে।


এগিয়ে আসুন বিত্তবানরা। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজের অংশীদার হন আপনিও।








