
অসহায়দের চেক ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইকেল বিতরণ
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী ত্রাণ কল্যাণ তহবিল থেকে অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
অনুষ্ঠানে ওই সময়, হাজীগঞ্জ থানা তদন্ত ওসি নজরুল ইসলাম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সুহিলপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী জসিম, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী বেগম, উপজেলা যুবলীগের যুগ্ন – আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন’সহ উপজেলা পরিষদ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।








