
অসুস্থ আ’লীগ নেতা আলী আশ্রাফ দুলালের পাশে হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক রোটা.আলী আশরাফ দুলালকে দেখতে যান উপজেলা আওয়ামীলীগের তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাইনুউদ্দিন।
গত শুক্রবার তিনি ঢাকায় মেয়ের বাসভবনে তাকে দেখতে যান। তিনি আলী আশরাফ দুলালের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দীর্ঘক্ষণ থাকেন এবং তিনি আলী আশরাফ দুলালের
পরিবারের লোকদেরও খোঁজ-খবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
এসময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোলাম ফারুক মুরাদ।
রোটা.আশরাফ দুলাল হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ৫ নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, উপজেলা কমিউনিটি পুলিশিং এর বর্তমান সভাপতি, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি, সাবেক রোটারী ক্লাবের সভাপতিসহ বিভিন্ন সামাজি সংগঠনের সাথে জড়িত রয়েছেন।








