বছরের সর্বনিম্ন তাপমাত্রা চাঁদপুরে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৭, ২০২৩ | ৫:৫৯
Link Copied Successfully!

পৌষের শেষ সপ্তাহে চাঁদপুর জেলায় সর্বনিম্ন তামপাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৭ জানুয়ারি) চাঁদপুর আবহাওয়া অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতি ও শুক্রবার টানা দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে শৈত্যপ্রবাহ অব্যাহত।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত ৮টার পর থেকে জেলা সদর ও গ্রামাঞ্চলে শুরু ঘনকুয়াশা। এই কুয়াশা শনিবার সন্ধ্যা পর্যন্ত কমেনি।

এদিকে ঘনকুয়াশার কারণে চাঁদপুর-ঢাকা রুটের মধ্যে লঞ্চ চলাচল এবং চাঁদপুর-শরীয়পুর রুটে ফেরি চলাচল অনেকটা ব্যহত হচ্ছে।

বিজ্ঞাপন

অপরদিকে তীব্রশীতে ভাসমান জনগোষ্ঠীসহ নিম্ন আয়ের মানুষ রয়েছে বিপাকে। তীব্র শীত ও বাতাসের কারণে নদীতে নামতে পারছে না জেলেরা। জেলার উপকূলীয় এলাকার প্রায় অর্ধলাখ জেলে এখন খুবই কষ্টের মধ্যে আছেন। শহরের টিলাবাড়ী এলাকার জেলা সিরাজুল ইসলাম জানান, কুয়াশার আর শীতের তীব্রতায় অনেক জেলে ঘর থেকে বাহির হতে পারছে না। এমন পরিস্থিতি থাকলে জেলেরা অনাহারেও কষ্ট পাবে।

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মো. শামছুল হক জানান, এ বছরে চাঁদপুরে আজকেই সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে আগামী দুই থেকে তিনদির পর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়