কংগাইশ পূর্বপাড়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার পুনঃ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২৩ | ১১:২৭
Link Copied Successfully!

কংগাইশ পূর্বপাড়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার পুনঃ উদ্বোধন ও নবাগত শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জের কংগাইশ পূর্বপাড়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা পুনঃ উদ্বোধনের মধ্যে দিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানটির শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ মো. সজিব হোসাইন ও নাতে রাসূল পরিবেশন করেন মো. আল আমিন।

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য মো. সোহেল হোসেন ও পরিচালক জুয়েল হোসাইন এর যৌথ সঞ্চালনায় ও হযরত মাদ্দাঁখা (রাঃ) জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আল্লামা মুফতি ফজলুল কাদের বাগদাদীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তৃতা করেন হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত।

প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ পৌরসভার ১নং প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম বেপারী।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ২নং প্যানেল মেয়র আবুল কালাম আজাদ মজুমদার, মেঘনা পোস্টের প্রধান সম্পাদক মজিবুর রহমান রনি প্রমুখ।

ওইসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পরিশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়