
হাজীগঞ্জে সমাজসেবা দিবস পালিত
Link Copied Successfully!


সমাজসেবা দিবস উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন।


বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মির্জা শিউলি পারভীন মিলি, ত্রিনদীর সম্পাদক ও প্রকাশক মহিউদ্দিন আল আজাদ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন।








