
চাঁদপুরে ৪৯৭ টি স্কুল প্রতিষ্ঠানে ৪০ লাখ বই বিতরণ চলছে
Link Copied Successfully!


পাঠ্য পুস্তক উৎসব দিবস উপলক্ষে চাঁদপুরে বই বিতরণ শুরু হয়েছে। সকালে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসান আলী উচ্চ বিদ্যালয় বই বিতরণ উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এবার চাঁদপুর ৪৯৭ টি স্কুল প্রতিষ্ঠানে ৪০ লাখ বই বিতরণ করা হচ্ছে।


ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রাশেদা আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ সানজিদা , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান ভূইয়া, অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা সাথী বন্যা।








