হাজীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২২ | ৮:৫৮
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ও (চাঁদপুর-৫) হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের মাননীয় সংসদ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে পৌর মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফেরদৌস আক্তারের সার্বিক তত্ত্বাবধানে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার দেড়শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কালে ফেরদৌস আক্তার বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন একাত্তরের যুদ্ধের সময় চাঁদপুরের মেঘনা পাড়ের সূর্য সন্তান ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি নেতৃত্ব দিয়েছেন। যার কারনে আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আসছে সামনে জাতীয় নির্বাচনে আবারো মনোয়ন নিয়ে আপনাদের মাঝে নৌকা প্রতিক নিয়ে আসবেন এবং মহিলা আওয়ামীলগের জন্য কাজ করবেন বলে মনে করেন তিনি। এসময় হাজীগঞ্জ-শাহরাস্তির মাটি মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি ঘাটি স্লোগান দিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী নেতা মোশাররফ হোসেন, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদা ইউছুপ, পৌর ৮নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি রুমানা, ১১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাহিমা,১২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি রেনু বেগম, ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহানারা আক্তার,আওয়ামী নেতা জালাল আহমেদ জিতু, পৌর আওয়ামী লীগের সদস্য লিটন পাটোয়ারী, ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের সাবেক সভাপতি মায়া, ৬নং বড়কুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাগরিকা রানী দাস ফাহিমা,নাছিমাসহ উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়